রংপুরঃ ‘যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ’—এই স্লোগান নিয়ে শুরু হয়েছিল দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কবিতা উৎসব।গতকাল মঙ্গলবার তা শেষ হয়েছে। রংপুর কবিসভার আয়োজনে এ উৎসবে বাংলাদেশ ছাড়াও ভারত, মালদ্বীপ, ভুটান ও নেপালের কবিরা অংশ নেন।
সমাপনী দিনে রংপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে বেলা সাড়ে তিনটায় প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠিত হয়। ‘বাংলা কবিতায় উত্তর-আধুনিকতা’ শিরোনামের এ আলোচনায় প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের অলোক বন্দ্যোপাধ্যায়। কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আলীম উদ্দীন, মতিউর রহমান বসনিয়া ও মফিজুল ইসলাম।
আলোচনা শেষে কবিতা আবৃত্তি করেন মহফিল হক, পার্থ রাহা, মিজান খন্দকার, মিজানুর রহমান, শাহীন মোমতাজ, তাজুল ইসলাম, বাশার ইবনে জহুর প্রমুখ।
পোস্টটি যতজন পড়েছেন : 13























