ডেকে নিয়ে গুলি যুবলীগ কর্মীকে

যশোর : মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার পাগলাদহ গ্রামে যুবলীগ কর্মী মোহাম্মদ বাবুকে ডেকে নিয়ে দুই পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা।গুলিবিদ্ধ বাবু একই গ্রামের আব্দুল হামিদের ছেলে।
কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ‘অজ্ঞাতপরিচয়’ দুর্বৃত্তরা বাবুকে ডেকে নিয়ে দুই পায়ে গুলি করে পালিয়ে যায়।
বাবুর মা শাহিদা বেগম জানান, রাতে বাবু পাগলাদহ মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিল। joshor_102495

এ সময় তিন যুবক তাকে ধরে নিয়ে দুই পায়ে গুলি করে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে।বাবুর দুপায়ে দুটি গুলির চিহ্ন রয়েছে। অস্ত্রোপচার করে ডান পায়ের গুলি বের করা হয়েছে।চিকিৎসক আব্দুর রশিদ গণমাধ্যমকে জানান বাঁ পায়ের গুলি বের করার জন্য বুধবার বা পরে আরেকবার অস্ত্রোপচার করা হবে ।
স্থানীয়রা মতে, বাবু যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং যুবলীগের নেতাকর্মীদের মধ্যে কোন্দলের জের ধরেই এ ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ