”শেষ মুহূর্তে বড় অঙ্কের প্রস্তাবের অপেক্ষায় রোনালদো “

দলবদলের মৌসুমে গুঞ্জন উঠেছিলো রিয়াল মাদ্রিদ ছাড়ছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। বরাবরই এ গুজবকে অস্বীকার করে এসেছেন সিআর-সেভেন। তবে পর্তুগালের সাবেক তারকা ফুটবলার পাওলো ফুতরে মনে করেন, শেষ মুহূর্তে বড় অঙ্কের কোন প্রস্তাবের অপেক্ষায় আছেন এই রিয়াল তারকা।

বেশ কিছুদিন আগে গুঞ্জন শোনা যাচ্ছিলো, সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে নিজের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাচ্ছেন রোনালদো। এদিকে, চার বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা’কে দলে ভেড়াতে আগ্রহী লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই’ও।

তবে, এসব গুজবকে উড়িয়ে দিয়ে মাদ্রিদিস্তানদের শিবিরেই ক্যারিয়ারের ইতি টানার কথা বললেও, সম্প্রতি ইংল্যান্ডে খেলার আগ্রহ প্রকাশ করেছেন সিআরসেভেন। তাই তার স্বদেশী ফুটবলার ফুতরে মনে করেন, সামনে বেশ ভালো কিছু সুযোগ থাকায় শেষ মুহূর্তে কাজে লাগালে পারেন রোনালদো

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ