শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মাশরাফি বিন মর্তুজার।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। এ ম্যাচে বাংলাদেশের একাদশে ২টি পরিবর্তন এসেছে। লিটন কুমার দাসের স্থানে খেলবেন ইমরুল কায়েস এবং জুবায়ের হোসেন লিখনের স্থানে আরাফাত সানি।

তবে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে এলটন চিগুম্বুরার দল।

জিম্বাবুয়ে এ পর্যন্ত কোনও টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি। তবে বাংলাদেশ ২০১২ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল।

সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আজকের ম্যাচেও জিতে বছরটা জয় দিয়ে শেষ করতে চায় মাশরাফিরা। এদিকে বাংলাদেশ থেকে অন্তত ১টি জয় নিয়ে দেশে ফিরতে চায় জিম্বাবুয়ে দল।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা, রেগিস চাকাভা, এলটন চিগুম্বুরা (অধিনায়ক), ক্রেগ আরভিন, শন উইলিয়ামস, ম্যালকম ওয়ালার, টিএস ছিসেরো, টিনাসে পানিঙ্গারা, লুক জঙ্গি, নেভিল মাদজিভা ও ক্রেমার।

প্রসঙ্গত, টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশ মোট ৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে টাইগাররা জিতেছে ৩ বার ও হেরেছে ১ বার।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ