আজ লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় বা শেষ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হল। এক বলও মাঠে গড়াইনি বৃষ্টি না থামার কারণে ৩৫ মিনিট আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দেন।
পাকিস্তান এর আগে প্রথম ও দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে । বিশ্ব র্যাকিংয়ে প্রথম স্থান ধরে রেখেছে পাকিস্তান। যদি আজ হারতো তাহলে শীর্ষ স্থান হারাতে হত তাদের। ১ম ম্যাচে ৫ উইকেটে এবং ২য় দ্বিতীয় ম্যাচ ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে কোন পাত্তাই দিলনা।
এদিকে আজ বাংলাদেশ শেষ ও তৃতীয় টি-টুয়েন্টিতে আগের ভুলগুলো শোধরায় নেওয়া আশা রেখে মাঠে নামার আগেই বৃষ্টি তা সব পরিকল্পনা ভাসিয়ে দিল।
টিম বাংলাদেশের ব্যর্থতার মাঝে কিছু অর্জন, ব্যাট হাতে তামিম ইকবাল ২ ম্যাচে ১০৪ রান নিয়ে টপ আছে আর বোলিংয়ে শফিউল ইসলাম ২ ম্যাচে ৫৪ রান দিয়ে ৩ নিয়ে সেও টপে আছে।
আগামী মাসে জিম্বাবুয়ে সিরিজের আগে ২য় দফায় পাকিস্তান সফরে যাবেন টিম বাংলাদেশ। ঐ সফরে দুই টেস্টের মধ্যে ৭-১১ ফেব্রুয়ারী পযর্ন্ত ১ম টেস্ট ম্যাচটি খেলবে রাওয়ালপিণ্ডিতে। তারপর দেশ ফিরে আবার এপ্রিলে ৩য় দফায় সফর করবে পাকিস্তানে। তখন একটি ওয়ানডে ম্যাচ ও ২য় টেস্টটি খেলবে টিম বাংলাদেশ।
সোমবার রাতে লাহোর থেকে সরাসরি বিমান ধরবেন বাংলাদেশ ক্রিকেট দল এবং রাত তিনটার সময় ঢাকায় ফিরার কথা।
এমটিএ




















