শুকিয়ে যাওয়া নদীতে জেগে উঠছে হাজার হাজার শিবলিঙ্গ

এই ঘটনা ভারতের উত্তর কর্ণাটকের সিরসি  শালমালা নদীতে। প্রচণ্ড গরমে শুকিয়ে যাওয়া নদীতে জেগে উঠছে হাজার হাজার শিবলিঙ্গ! উত্তর কর্ণাটকের সিরসি এলাকা থেকে ১৭ কিলোমিটারের মধ্যেই শালমালা নদীতে এই হাজার শিবলিঙ্গ জেগে উঠছে। শিবলিঙ্গগুলির সামনে রয়েছে নন্দীও।

হিন্দুধর্মে-বিশ্বাসীদের মধ্যে এই ঘটনা আলোড়নের সৃষ্টি করেছে। পাথরে খোদাই এই সব শিবলিঙ্গ দেখতে ভিড় জমাচ্ছেন বহু পর্যটক। শিবরাত্রিতেও বহু পূণ্যার্থী সমাগম হচ্ছে এখানে।

ইতিহাসবিদরা জানিয়েছেন, ১৬৭৮ থেকে ১৭১৮-র মধ্যে সিরসির রাজা সদাশিবরায় শালমালা নদী তীরে এই শিবলিঙ্গ ও নন্দীর মূর্তি তৈরি করান। মনে করা হয়, সদাশিবরায়ের রাজত্ব অবসানের কিছু পরপরই শালমালা নদীতে জলস্তর বৃদ্ধি পায়। পানির নিচে হারিয়ে যায় হাজার হাজার শিবলিঙ্গ। গত কয়েক ​বছরের শুষ্ক আবহাওয়ায় আবার সেগুলো জেগে ওঠে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ