রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সব শিক্ষকের সনদ যাচাইয়ের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ভুয়া সনদে চাকরি নেয়ার অভিযোগ উঠায় শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদদফতরকে (মাউশি) ওই শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষকদের সনদ যাছাইয়ের নির্দেশ দেয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (মাধ্যমিক) সালমা জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদে চাকরি নেয়ার অভিযোগ উঠেছে। এই পরিপ্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাইয়ে মাউশিকে নির্দেশনা দেয়া হয়েছে।
এ বিষয়ে মাউশিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও জানান যুগ্ম সচিব।
জানা গেছে, শিক্ষামন্ত্রণালয় এক অভিযোগের প্রেক্ষিতে স্কুলটির মতিঝিল শাখার সহকারি প্রধান শিক্ষক আব্দুস ছালাম খানের বিএড সনদ ভুয়া সনদ পান। এরপর মাউশি ছালাম খানের এমপিও স্থগিত করে। একই সঙ্গে তাকে চাকরিচ্যুত করতে ম্যানেজিং কমিটিকে চিঠি দেয় ঢাকা শিক্ষাবোর্ড।
এই নির্দেশনার বিরুদ্ধে ছালাম খান হাইকোর্টে রিট আবেদন করলে স্থগিতাদেশ দেন আদালত।
























