বিমানবন্দরে মালামাল আটক নতুন কিছু নয়।প্রায় ৫০ লাখ টাকার মালামালসহ ১ জনকে আটক করা হয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ।তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ প্রসাধনী দ্রব্য, যৌন উত্তেজক ওষুধ, তামাক, ৩০টি স্মার্টফোন ও চারটি ডিএসএলআর ক্যামেরা জব্দ করা হয়েছে।
গতকাল রবিবার রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।আটক করা ওই যাত্রীর নাম মির্জা সাদেক। বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তিনি এয়ার এশিয়ার একটি বিমানে সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকায় আসেন। ঢাকার শুল্ক বিভাগের সহকারী কমিশনার মো. আল আমিন জানান, বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় যাত্রী সাদেককে তাঁদের সন্দেহ হয়। এ সময় তার মালামাল তল্লাশি করে এসব জিনিষ জব্দ করা হয়। সাদেক আরব আমিরাতে নিয়মিত যাতায়াত করে আসছিলেন।
তিনি কোন বড় চক্রের সাথে যুক্ত বলে মনে করা হচ্ছে ।
পোস্টটি যতজন পড়েছেন : ১৬৮
























