প্রচ্ছদ-বিধান সাহা
প্রকাশক-চৈতন্য
প্রকাশকাল-২০১৬ একুশে গ্রন্থমেলা

বিস্বাদ
১.
মাঝে মাঝে ভাবি পুরানো তিক্ততার কাছেই না-হয় ফিরে যাওয়া যাক
ফিরে যাওয়া যাক একটা নষ্ট জঠরে ফেলে আসা ভ্রান্তির কাছে
আবার না-হয় এক লাস্যময়ীকে চুমু খেয়ে জেগে উঠুক পর্তুগিজ বিকেল
আবার না-হয় হ’ল কিছুটা অনীহাযাপন।
আমরা জেনে গেছি কীভাবে সম্মুখে না-দাঁড়িয়েও যুদ্ধে জিতে যেতে হয়
জেনে গেছি কীভাবে নিজেকে এলিয়ে দিতে হয় একটা সম্ভাব্য বিচ্ছিনড়বতার দিকে
জেনে গেছি সবচেয়ে বিশ্বস্ত প্রেমিকের নাম ঘুম!
২.
ধোঁয়া-ওঠা ঘুমে তলিয়ে যেতে-যেতে আমি অপেক্ষা করি
তোমার হয়তো এক্ষুনি গা ঘিনঘিন করে উঠবে
মানুষের মুখে-জমা সুখের মেদ দেখে।
তারপর একদলা থুথু ছুঁড়ে দিয়ে,
‘শালার আজকেও আমি মদ খাব!”
বলে তুমি ছুটে যাবে টাওয়ার ইন-এর দিকে…
অর্জুন
ছিলা টানটান করো
এবার দৃষ্টি রাখো
পাখিটির চোখে
অর্জুন, তীর ছোঁড়ার আগে
টের পাচ্ছো
বুকের ভেতর
নির্জন জলের শূন্যতা!
ফিরে ফিরে আসা
যতই কাছে যাই
দূরত্বটুকুই কেবল চোখে পড়ে!
অবধারিত এই সত্যের পরও
কী অমোঘ টানে
বার-বার ফিরে-ফিরে আসি!
সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে মৃত-মুখ
রেলিং বেয়ে আধুলির মতো গড়িয়ে নামছে তাঁর মৃত ধূসর আঙুল—
সমস্ত শূন্যতা নিয়ে যাপিত অহঙ্কার। কালো একটা ঘুম পেরোতে গিয়ে
সে লাফ দিয়ে হ’য়ে যায় কাঠবিড়ালি—
সে ঠেলে সরিয়ে দেয় কারো বিদ্যুৎ-¯পর্শ!
পেন্সিলে আঁকা বাড়ির সিঁড়ি, মুখে বুক গুঁজে থাকা নির্জনতার শব্দ,
আলতো গোপন রূপকথা— সব মুছে দিয়ে সে আঁকছে
সিঁড়ি দিয়ে নেমে-যাওয়া মৃত-মুখের গল্প
ব্ল্যাক সোয়ান
অভিধানে দরজা এক আশ্চর্য শব্দ
খুলে দিলেই ভিতরে ঢুকে পড়ার আহবান-
বন্ধ হলেই তার আড়ালের
অন্দরসজ্জা,
সারিবদ্ধ মুখোশের মুখ,
দেয়ালে আটকে থাকা
এক নর্তকীর কথাকলি শরীরে
জমে ওঠা পালক,
নিজ হাতে সেই পালক টেনে
টেনে ছিঁড়ে ফেলার দৃশ্য
মুদ্রা ভুলে
সিঁড়ির ধাপগুলো নেমে গেছে
খ’সে-পড়া পালকের পথে
Posted by earthnews24 on Monday, January 25, 2016
























