মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্যের কারণে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তদন্ত করে শিগগিরই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রোববার দুপুরে রাজধানীর এফডিসি মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, আমি শুনেছি, খালেদা জিয়ার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। প্রচলিত আইনে এর বিচার প্রক্রিয়া চলবে। এরপর আইনগতভাবে বিচারিক কার্যক্রমের মধ্য দিয়েই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ডিবেট ফর ডেমোক্রেসি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ উদ্যোগে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পোস্টটি যতজন পড়েছেন : 10





















