আগামী বছরের গোড়াতেই বড়সড় চমক দিতে তৈরি চিনা মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থা Xiaomi। অ্যাপেল-লেনেভোর মত সংস্থাকে টেক্কা দিতে ল্যাপটপ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে তারা।
ভারতীয় উপমহাদেশের বিশাল ইলেক্ট্রনিক্সের বাজার নিজেদের দখলে রাখতে Lenovo সংস্থার ThinkPad বা Apple -এর MacBook Air ক্রমশ দাম কমাচ্ছে। তবে Xiaomi এখনও এই খবর চেপে রেখেছে। শোনা যাচ্ছে, ল্যাপটপের মেমোরি চিপের জন্য তারা কথাবার্তা চালাচ্ছে স্যামসংয়ের সঙ্গে। চুক্তি পছন্দ হলে শুধু চিপ নয়, ডিসপ্লে-র জন্যও স্যামসংকে বরাত দিতে রাজি এই চিনা সংস্থা।
স্মার্টফোনের বাজারে পা রাখার মাত্র ৫ বছরের মধ্যেই শীর্ষ স্থানের কাছাকাছি পৌঁছে গিয়েছে Xiaomi। এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে চতুর্থ স্থানে রয়েছে এই সংস্থা।
পোস্টটি যতজন পড়েছেন : ৬৩৬
























