লেবুর খোসার ১৬টি অজানা ব্যাবহার, যা আপনি আগে জানতেন না!

বেসিন ও বাথটাব পরিষ্কার
বেসিন কিংবা বাথটাবে বেকিং সোডা ছড়িয়ে দিন। এবার লেবুর খোসা দিয়ে পুরো বেসিন/ বাথটাবটি ঘষে নিন ভালো করে। পরিষ্কার ও ঝকঝকে হয়ে যাবে আপনার বেসিনটি।

থালা-বাসন পরিষ্কার
সিরামিকের কিংবা কাঁচের থালা-বাসন পরিষ্কার করার সময় লেবুর খোসা ঘষে পরিষ্কার করুন। থালা-বাসনের দাগ ও ময়লা উঠে যাবে এবং ঝকঝক করবে।

হাতের গন্ধ দূর করা
পেয়াজ কিংবা রসুন কাটার পর হাত গন্ধ হয়ে যায়। হাত গন্ধ হয়ে গেলে লেবুর খোসা দিয়ে হাত কচলে নিন কিছুক্ষন। হাতের গন্ধ দূর হয়ে যাবে।

ত্বকের যত্নে
লেবুর খোসা ত্বকের যত্নেও অতুলনীয়। লেবুর খোসায় অল্প মধু নিয়ে পুরো মুখে ভালো করে ঘষে নিন। হাত ও পায়েও ঘষে নিতে পারেন। নিয়মিত ব্যবহার ত্বক উজ্জ্বল ও দাগ মুক্ত হবে।

দাঁত সাদা করে
এক টুকরো লেবুর খোসা নিয়ে এর ভেতরের অংশ দিয়ে ২ মিনিট দাঁত ঘষুন। এরপর কুলি করে ফেলুন। তাৎক্ষনিক ফলাফল দেখতে পাবেন।

কাপড় থেকে দাগ তোলে
অনেক সময় জামা কাপড়ে চা-কফি বা ঘামের দাগ পড়ে যায়। বিশেষ করে বগলের কাছে বিচ্ছিরী ঘামের দাগে জামা কাপড় নষ্ট হয়ে যায়। এই দাগ উঠাতে একটি অর্ধেক রস বের করে নেয়া লেবু ঘামের দাগে ঘষে নিন। এরপর দাগের উপর বেকিং সোডা ছিটিয়ে সারা রাত রেখে দিন। সকালে ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। ঘামের দাগ উধাও হয়ে যাবে।

ময়লার ঝুড়ি থেকে বাজে গন্ধ দূর করতে
প্রায়ই সময় দেখা যায় রান্না ঘরের ময়লার ঝুড়ি থেকে বাজে গন্ধ নির্গত হয়। এই দুর্গন্ধ দূর করতে আপনার ময়লা আবর্জনার ঝুড়িতে লেবুর খোসা ফেলে রাখুন।

রান্নাঘরে পিঁপড়া থেকে মুক্তি পেতে
রান্নাঘরে পিঁপড়ার সমস্যা থেকে মুক্তি পেতে রান্নাঘরের জানালা, দরজা ও ফাক ফোঁকরে লেবুর খোসা ফেলে রাখুন।

মাইক্রোওয়েভ পরিষ্কার করতে
মাইক্রোওয়েভ পরিষ্কার করতে লেবুর খোসা খুব উপকারী। আপনার মাইক্রোওয়েভ পরিষ্কার করতে ও খাবারের গন্ধ দূর করতে একটি বাটিতে লেবুর খোসা নিয়ে সামান্য কিছু পানিতে ফুটান। এতে লেবুর খোসা ও পানির বাষ্প মাইক্রোওয়েভের ভেতরের ময়লা ও গন্ধ দূর করবে।

অবাঞ্চিত লোম দুর করতে
অনেকের নাকের পাশে দেখা যায় অবাঞ্চিত লোম। বাজারে প্রচলিত অনেক প্রোডাক্ট ব্যবহার করেও এই সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়না। লেবুর রস এক্ষেত্রে চিরস্থায়ী সমধান নিয়ে আসতে পারে।একদিন পর পর তুলো লেবুর রসে ভিজিয়ে নাকের চারপাশে ঘষলে এই লোমগুলো চলে যাবে।

ত্বক মসৃণ আর কোমল করতে
যাদের ত্বক শুষ্ক তারা প্রায় অনেক মশ্চরাইজার ব্যবহার করেও খুব একটা উপকার পাননি। সেক্ষেত্রে এখনি রান্না ঘরে চলে যান। লেবু ও মধু দিয়ে তৈরি করে ফেলুন পেস্ট। মুখ,হাত, পায়ে লাগিয়ে রাখুন ৫ মিনিট। পেস্ট বেশি ঘন হয়ে গেলে এর সঙ্গে কয়েক ফোঁটা পানি দিতে পারেন। ঠান্ডা পানি দিয়ে ধোঁয়ার পর দেখবেন ত্বক হয়ে আছে মসৃণ আর কোমল।

ত্বকে রোদে পোড়া কালো দাগ দূর করতে
ত্বকে রোদে পোড়া কালো দাগ দূর করতে লেবুর রসের সঙ্গে ডাবের পানি মিশিয়ে ত্বকে মুখে লাগালে ১ সপ্তাহের মধ্যে চলে যাবে রোদে পোড়া কালচে দাগ।

হাতের কনুই,পায়ের গোড়ালির কালো দাগ ও খসখসে ভাব দূর করতে
কথার বলার সময় মুখ সবার আগে চোখে পড়ে। তাই সবাই আর কিছু না হোক কম বেশি মুখের যত্ন নিয়ে থাকে। কিন্তু এর মধ্যে ভুলেই যায় হাতের কনুই,পায়ের গোড়ালির কথা। যাও খুব একটা চোখ এড়ায়না কারো। রোজ গোসলের আগে কিছুক্ষণ এসব স্থানে লেবু ঘষলে খুব দ্রুত কালো দাগ ও খসখসে ভাব দূর হয়ে যায়।

হাতের নখের  হলদেটে দাগ দূর করতে
যারা নিয়মিত রান্না করেন প্রায়ই দেখা যায় তাদের হাতের নখে একটা হলদেটে দাগ পড়ে গেছে। লেবুর রসের সঙ্গে ক্যাস্টর বা অলিভ ওয়েলের মিশিয়ে ২০ মিনিট নখে লাগিয়ে রাখলে আর কখনোই ফিরে আসবেনা এই হলদেটে দাগ।

খুসকি দুর করতে
খুসকির সমস্যায় ভোগে না এমন খুব কম মানুষই আছে। আর হাজারো অ্যান্টি ডেনড্রাফ্ট শ্যাম্পু ব্যবহার করেও এর চিরস্থায়ী সমাধান কেউই পাননা। সপ্তাহে ৩ দিন চুলের গোড়ায় লেবু ঘষলে ১০ দিনের মধ্যেই পাবেন এর চিরস্থায়ী সমধান।

ঠোঁটের কালচে ভাব দূর করতে
অনেকের ওপরের ঠোঁটে কালচে ভাব থাকে।এক্ষেত্রে চিনি ও লেবুর রস এক সঙ্গে মিশিয়ে ঠোঁটে ১০ মিনিট মেখে রাখলে নিজেই দেখবেন এর উপকারিতা।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ