পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনারকে তলব

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনারকে তলব করেছে দেশটির সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান ইসলামাবাদে বাংলাদেশের হাই কমিশনার সোহরাব হোসেনকে বিকালে তলব করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওই কর্মকর্তা জানান, ‘আজ বিকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাই কমিশনারকে ডেকে নিয়েছিলেন।’

ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের এক কর্মকর্তা দীর্ঘ সময় ‘নিখোঁজ’ থাকার ঘটনায় ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার সুজা আলমকে গত ২ ফেব্রুয়ারি তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এবার বাংলাদেশি হাইকমিশনারকে তলব করলো পাকিস্তান।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ