লেখার জন্য করতে হবে পরিকল্পনা

মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী

লেখাটা কিভাবে শুরু করতে হবে পরীক্ষা দিতে এসে চিন্তা করতে হবে। মাঝখানে কি লিখতে হবে? শেষটা কিভাবে সাজাতে হবে? সে সম্পর্কে পরিষ্কার একটা ধারণঅ আগেই করে নিতে হবে। তার মানে প্রতিটি লেখার জন্যে পরীক্ষায় একটা পরিকল্পনা থাকতে হবে। মাথাই সেই পরিকল্পনার উদ্যোক্তা। লেখার জন্য অত্যন্তমূল্যবান দিক লেখার পরিকল্পনা ঠিক কি রকম হবে। শুরুতেই জানতে হবে কি লিখতে যাচ্ছো। মাঝখানে লিখবে ঠিখ যা লিখতে চাও। সর্বশেষে লিখবে, এতক্ষণ ধরে কি লিখলে। 

লেখার পরিকল্পনায় তিনটি পর্যায় থাকে। কি লিখতে হবে তা প্রথমেই জানিয়ে দিতে হবে-এই পর্যায়ে বেশি কথা লেখার দরকার নেই। এই জানিয়ে দেবার পেছনে উদ্দেশ্য থাকবে পাঠককে প্রস্তুত করা। তার চিন্তাধারা কোন খাতে বইবে সে সম্পর্কে পরিষ্কার দিকনির্দেশ করতে হবে। দিকনির্দেশ পেয়েই ওই খাতে চিন্তা করার জন্যে নিজেকে তৈরি করে নেবার একটাসুযোগ পাবে। অতপর তার মনে কৌতুহলের একটা বীজ বপন করতে হবে। এরপর পাঠক লেখকের নির্দেশিত পথে আরো এগোবার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।

ঠিক যা লিখতে হবে মাঝখানে যাবে এটা হলো পরিকল্পনার দ্বিতীয় পর্যায়। এক্ষেত্রে বিশদ বিবরণসহ রেখার দরকার হয়। বিষয়টা যদি কি প্রমাণ করেছে সেগুলো ব্যাখ্যা করতে হবে। আর বিষয়টা যদি সাহিত্য হয়, তাহলে মাঝখানের অংশে রেফারেন্স, কোটেশন বা সমালোচনা থাকবে শুরুতে যে বিষয়ে ধারণা দেয়া আছে তার সাথে সম্পর্কিত হবে।

সবশেষে পরিকল্পনার শেষ পর্যায়ে স্বভাবতই এটা হবে উপসংহার। অনেক রকম উপসংহার হতে পারে। কখনো এর চেহারা হতে পারে ছোট করে রে খা সারাংশের মতো। রচনাটা যদি বিজ্ঞান বিষয়ক হয়, সারমর্ম ধাঁচের উপসংহারটা হবে সংক্ষিপ্ত, সাজানো গোছানো। কিন্তু রচনাটা যদি সাহিত্য বিষয়ক হয়, পাঠক আশা করবেন উপসংহারটা হবে বড়সড়, ব্যাখ্যামূলক। পড়তে গিয়ে পাঠকের মনে না হয় উপসংহার খাপ ছাড়া হয়েছে। সংক্ষেপে ব লতে গেলে অনেক পরীক্ষক এই ধরনের আরম্ভ দেখলে বিরক্তিবোধ করেন, তাঁরা আশা করেন শিক্ষার্থীরা ধীরে ধীরে লেখার সমাপ্তি টানবে। একটামাত্র বাক্যের সাহায্যে তা করা হবে না। সংক্ষিপ্ত কিন্তু পূর্ণাঙ্গ একটা বিবরণের মতো হতে হবে উপসংহার। আর হঠাৎ করে লেখা থা মিয়ে দিলে পরীক্ষক ভেবে বসতে পারেন, লেখকের কলমের কালি শেষ হয়ে গিয়েছিল অথবা লেখার মতো আর কোন পয়েন্ট মনে পড়ে নি, তাই লেখা

অসমাপ্ত রেখে কলম থামাতে বাধ্য হয়েছেন। যা লেখঅর ছিল সব লেখা শেষ হয়েছে, এই অনুভূতিটা আসতে হবে পাঠকের কিংবা পরীক্ষকের মনে। 
লেখাটাকে পূর্ণাঙ্গ একটা চেহারা দিতে হবে উপসংহারে শেষে এক বা দুটে বাক্য প্রথম প্যারাগ্রাফ শুরু করার আগেই হয় লিখে ফেলতে হবে, নয়তো মনে মনে ঠিক করে রাখতে হবে।  লিখে ফেলাই সবচেয়ে ভালেঅ, পুরোটা না হলেও মূল শব্দগুলো বেছে নিয়ে খাতার এক কোণে টুকে রাখা যায় তাতে সব সময় সচেতন থাকতে হবে যে লেখাটা কোন লক্ষে এগোচ্ছে। দিক ভ্রান্ত হবার আশংকাও এতে দূর হবে। 

লেখাটা কিভাবে শুরু করতে হবে পরীক্ষা দিতে এসে চিন্তা করতে হবে। মাঝখানে কি লিখতে হবে? শেষটা কিভাবে সাজাতে হবে? সে সম্পর্কে…

Posted by earthnews24 on Sunday, January 24, 2016

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ