চট্টগ্রাম গণহত্যার বিলম্বিত বিচার জাতিকে মর্মাহত করেছে

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক গণ পরিষদ ও সংসদ সদস্য আলহাজ্ব ইসহাক মিয়া বলেছেন, ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি গণহত্যার বিলম্বিত বিচার জাতিকে বিস্মিত ও মর্মাহত করেছে। বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই তৎকালীন সিএমপি কমিশনার রকিবুল হুদার নির্দেশে পুলিশ লক্ষ জনতার উপর গুলিবর্ষণ করে গণহত্যা চালায়। এই গণহত্যার দায়ে অভিযুক্তদের নানানভাবে আড়াল করার অপচেষ্টা চলছে। তিনি আরও বলেন, খুনি রকিবুল হুদাদের দ্রুত বিচারিক প্রক্রিয়াই সর্বোচ্চ শাস্তি না হলে আরও নতুন নতুন রকিবুল হুদা সৃষ্টি হবে।

আজ বিকেলে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনষ্টিটিউটে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে চট্টগ্রাম গণহত্যার ২৮ তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। তিনি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যার আত্মস্বীকৃত খুনি ও একে একে চিহ্নহিত যুদ্ধাপরাধীদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে জাতিকে পাপমুক্ত করেছেন। এখন একইভাবে চট্টগ্রাম গণহত্যার খলনায়কদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি উদাত্ত আহ্বান জানান।

বিশেষ অতিথির ভাষণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, প্রবীন রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী বলেন, শেখ হাসিনার প্রাণ নাশের অপচেষ্টা ২৮ বছর আগে এই দিন থেকেই শুরু হয়। এর পর থেকে স্বাধীনতা বিরোধী শক্তি তাকে হত্যার জন্য একে একে পরিকল্পনা চালিয়ে ব্যার্থ হলেও নারী নেত্রী আইভি রহমান সহ শতাধিক নারী পুরুষকে হত্যা করা হয়েছ্।ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেছেন, ঘটনার ২৮ বছর পরও চট্টগ্রাম গণহত্যার প্রধান আসামী রকিবুল হুদা জামিনে মুক্ত হয়ে বেঁচে আছেন। অথচ মামলার বাদী এডভোকেট শহীদুল হুদা বিচারের রায় না দেখেই মৃত্যুবরণ করেন। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। 

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি ড. মাহমুদ হাসানের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত গণহত্যা দিবসের আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম গণহত্যা দিবস উদযাপন পরিষদের সদস্য সচিব ও নগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ইয়াসির আরাফাত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মুজিবুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মহসিন চৌধুরী, চসিক ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অনুপ বিশ্বাস, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রহিম, নগর যুবলীগের কার্যনির্বাহী সদস্য রিটন রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা ও ব্যাংকার আবদুল হক, সাংস্কৃতিক সংগঠক পঞ্চানন চৌধুরী, মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, কবি সজল দাশ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইয়াছির আরাফাত, নগর যুবলীগের সদস্য তানভীর আহমেদ রিংকু, জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির উল্লাহ খান, ইকবাল খান রবিন, আমিনুল ইসলাম রুবেল, নগর ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন কুতুবী, মোস্তফা কামাল, আবুদল্লাহ আল রুবেল, বোরহান উদ্দিন গিফারী, কামরুজ্জামান কমল, আমিনুল ইসলাম রুবেল, মোজাম্মেল হক সানি, মো: জাহিদ হাসান, মো: ইরফান, মো: আবদুল্লাহ আল আবির, মহিদুল ইসলাম, মো: নাহিদুল ইসলাম, মো: ফারুক, মো: আবিদ হোসেন, আকবর হোসেন শুভ, মো; রায়হান আজমী, হোসাইনুর রশীদ, রূপম ভট্টাচার্য্য, অসিউর রহমান, সাফায়াত বিন আমিন প্রমুখ।   

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ