[quote font=”arial”]যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবী: প্রধান শিক্ষকসহ ৭ ছাত্র আহতের জের : উপজেলার ৩৬ বিদ্যালয়ে ক্লাস বর্জন, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও কে স্মারকলিপি প্রদান[/quote]
আজিনুর রহমান আজিম, লালমনিরহাট প্রতিনিধি :
যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবীতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ২৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮ টি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের মাদ্রাসার শিক্ষকরা ক্লাস বর্জন করে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করে প্রতিবাদ সভা করেছে।
জানাগেছে, বুধবার(১০ মার্চ) নির্মাণাধীন রসুলপুর আবদাল হোসেন উচ্চ বিদ্যালয় ভবন লাগোয়া একটি গাছের ডাল কেটে দেয়াকে কেন্দ্র করে যুবলীগ নেতা সুশীল কুমার সেন(৪০) ও তার সহযোগীদের সাথে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন (৫০) ও ছাত্ররা তর্কাতর্কির একপর্যায়ে মারামারিতে জড়ালে উভয় পক্ষের লোকজন আহত হয়। আহতের পাটগ্রাম হাসপাতাল ও রংপুর কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষক ছাত্রদেরকে মারপিট করার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার(১১ মার্চ) উপজেলার ৩৬ টি বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা ক্লাস বর্জন করে। সকালে শিক্ষকরা একটি মৌন মিছিল পাটগ্রাম টি.এন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে থেকে শুরু করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল ও উপজেলা নির্বাহী অফিসার(অতি. দা.) মাহবুবুর রহমানকে স্মারকলিপি প্রদান করে। উপজেলা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য রাখেন। এসময় শিক্ষক রবিউল ইসলাম রবি, রশিদুল ইসলাম, হামিদুল ইসলাম, আব্দুস সাত্তার, আব্দুল ওহাব প্রধান, ওয়ালিউর রহমান সোহেল বক্তব্য প্রদান করেন। সমাবেশে আগামী শনিবার(১৩ মার্চ) প্রত্যেক শিক্ষক কালোব্যাজ ধারণ করে শ্রেণিপাঠ প্রদান করবেন ঘোষণা প্রদান করে দোষী ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।
এ ব্যাপারে পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল করিম বলেন, ‘প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
























