লালমনিরহাটে মাদক সম্রাটসহ ভ্রাম্যমান আদালতে ৬ জনের সাজা

আজিনুর রহমান আজিম, লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় মাদক সম্রাটের ২ বছর বিনাশ্রম কারাদন্ডসহ ৬ জনকে অভিযুক্ত করে দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
পাটগ্রাম থানার উপ-পরিদর্শক(এসআই) ফজলুল করিম ও উপ-পরিদর্শক(এসআই) ঋশিকেশ বর্মণ জানান, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সম্রাট ও জুয়ারুদের আটক করে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট টি.এম.এ. মমিন শুক্রবার(১৯ ফেব্রুয়ারী) বেলা ১২ টার সময় দীর্ঘ দিন ধরে মাদক পরিবহণ, ব্যবসা- বিক্রয় ও সেবনের দায়ে উপজেলার সোহাগপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে আমিনুর রহমান(৬০) ও সাহেবডাঙ্গা এলাকার শওকত হোসেনের ছেলে আনোয়ার হোসেনকে(৩০) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই বছর বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। একই আদালতে জলঢাকা উপজেলার হবিবর রহমানের ছেলে লেবু(২৮), অলিয়ার রহমানের ছেলে লাবলু(২৫), সায়দার রহমানের ছেলে আলমগীর হোসেন(৩৫) ও নছিমুদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনকে(২৮) জুয়া আইনে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে প্রত্যেককে একশত পঞ্চাশ টাকা করে ‘জরিমানা’ অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ