লামায় ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ মোকাবেলায় প্রশাসনের জরুরী সভা অনুষ্ঠিত

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

আগ্রাসী ঘূর্নিঝড় ‘রোয়ানু’ ধেয়ে আসার খবরে ও তিনদিন যাবৎ একটানা বৃষ্টি বর্ষনের কারণে দূর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারনে শনিবার দুপুরে জরুরী সভা করেছে লামা উপজেলা ও পৌরসভা প্রশাসন।

লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবারে জরুরী বৈঠকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঘুর্নিঝড় পূর্ব প্রস্তুতি, ত্রাণসামগ্রী মজুদ, পরিস্থিতি মোকাবেলায় কন্টোল রুম গঠন, আশ্রয়নের ব্যবস্থা এবং লোকজনকে নিরাপদ স্থানে অবস্থান নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ এর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান, লামা ফায়ার সার্ভিস প্রতিনিধি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, লামা তথ্য অফিসার, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম বলেন, ঘুর্নিঝড় ‘রোয়ানু’ আঘাত হানতে পারে এই আশংকায় পূর্বপ্রস্তুতি হিসেবে ত্রাণসামগ্রী মজুদ, আশ্রয় ব্যবস্থা রাখা এবং জনসাধারণ নিরাপদ স্থানে চলে যেতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭টি ইউনিয়নে ও লামা পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় গতকাল শুক্রবার জনসচেতনতা মূলক মাইকিং করা হয়েছে।

লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ জানান, ঘূর্নিঝড়ের বিষয়ে সতর্ক করা এবং লোকজনকে নিরাপদ অবস্থানে নিয়ে যাওয়া, শুকনো খাবার ব্যবস্থা রাখা, পর্যাপ্ত কম্বল সহ আশ্রয়স্থল ঠিক করা, ফায়ার বিগ্রেড বিদ্যুৎ সহ আইনশ্খৃংলা রক্ষাকারী বাহিনীকে দুর্যোগ মোকাবেলা করতে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া প্রাকৃতিক দূযোর্গের বিষয়ে আমাদের তথ্য দিতে উল্লেখিত ০৩৬১-৭১০০২।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ