১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড,তালিকায় মেসি

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড, নাম শুনেছেন নিশ্চয়।ক্রীড়াঙ্গনের সবচেয়ে সম্মানজনক পুরস্কার লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। একে বলা হয়, খেলাধূলার অস্কার।

মূলত সাতটি ক্যাটাগরিতে দেয়া হয় লরিয়াস অ্যাওয়ার্ড।  এগুলো হলো- বর্ষসেরা খেলোয়াড় (পুরুষ), বর্ষসেরা নারী খেলোয়াড়, অ্যাকশন স্পোর্টসপারসন অব দ্য ইয়ার, বর্ষসেরা শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়, বর্ষসেরা দল, বর্ষসেরা ব্রেক-থ্রু এবং বর্ষসেরা কামব্যাক।

laureaus
লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড

এবার সেই সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ফিফা বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি।আগামী ১৮ এপ্রিল বার্লিনে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে।বুধবার প্রকাশিত সংক্ষিপ্ত ছয়জনের তালিকায় আরও আছেন জ্যামাইকান অ্যাথলেট উসাইন বোল্ট, আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কোরি, সার্বিয়ান টেনিস তারকা ও বর্তমান বিজয়ী নোভাক জোকোভিচ, ব্রিটিশ ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন ও আমেরিকান গলফার জর্দান স্পিথ।ক্লাবগুলো ও এখানে এগিয়ে আছে। মেসির ক্লাব বার্সেলোনাও লরিয়াস অ্যাওয়ার্ড পাওয়ার দৌড়ে প্রথমের দিকে । লরিয়াস বর্ষসেরা দলের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে কাতালান ক্লাবটি। এই তালিকায় থাকা অপর পাঁচটি দল হলো-  যুক্তরাষ্ট্র নারী ফুটবল দল, নিউজিল্যান্ড রাগবি দল, আমেরিকান পেশাদার বাস্কেটবল দল গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স, মার্সিডিজ ফর্মুলা ওয়ান দল এবং ব্রিটিশ ডেভিস কাপ দল।এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার লরিয়াস বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন টেনিস তারকা রজার ফেদেরার। জ্যামাইকান দৌড়বিদ উসাইন বোল্ট দ্বিতীয় সর্বোচ্চ তিনবার এই সম্মানজনক পুরস্কার লাভ করেন। দুবার করে এই অ্যাওয়ার্ড পান  নোভাক জোকোভিচ ও টাইগার উডস।পেশাদার ক্রীড়া সম্পাদক, লেখক ও ব্রডকাস্টারদের সমন্বয়ে গঠিত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমির ৪৭ জন সদস্যের গোপন ভোটে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে।

তবে সম্মানজনক এই পুরস্কার কখনো কোনো ফুটবলারের হাতে উঠেনি। তাই মেসির হাতে উঠলে সেটা হবে দারুণ এক কীর্তি। এখন শুধু ক্ষণ গণনার পালা।

 

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ