১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

প্যারিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে ইউনেস্কো

সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে জাতিসংঘের শিক্ষা ও গবেষণা সংস্থা ইউনেস্কো ও প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। প্যারিসে অবস্থিত ইউনেস্কোর সদরদপ্তরে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে বাংলাদেশ থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এক দল প্রতিনিধি অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর ৫২ এর ভাষা আন্দোলনে নিহত শহীদদের প্রতি সম্মান জানিয়ে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানান। এ সময় মন্ত্রী ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের কার্যক্রম সম্পর্কেও ইউনেস্কোর সদস্য দেশগুলোকে অবহিত করেন।

অনুষ্ঠানে ইউনেস্কোর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল এরিক ফাল্ট ভাষাগত ও সাংস্কৃতিক বিচিত্রতা নিয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। এরপর বাংলাদেশ দূতাবাস ইউনেস্কোকে প্রতি বছর ইউনেস্কোর সদরদপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের মুখ্য ভূমিকা নেয়ার আহ্বান জানায়।

 

এই অনুষ্ঠানে বাংলাদেশের কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী এবং শাহাবুদ্দিন গান এবং ক্লাসিক্যাল ড্যান্সার রিচেল অ্যাংস পেরিস নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানটিতে পাঁচ শতাধিক কূটনৈতিক, ফ্রান্স সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায় উপস্থিত ছিলেন।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ