লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে সকালে উঠে কাজ না করায় একটি শিশু শ্রমিককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
তার নাম আলাউদ্দিন (১৩)।
এ ঘটনায় ৩’জনকে আটক করেছে চন্দ্রগঞ্জ থানার পুলিশ।
নিহত আলাউদ্দিন একই উপজেলার মাগুরী গ্রামের আবুল কালামের ছেলে।
সোমবার ভোররাত সাড়ে ৫টার দিকে বিসমিল্লাহ রোড এলাকায় আনন্দ বেকারির কারখানায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের অভিযোগ, আজ ভোরে ঘুম থেকে উঠে কাজ না করায় আলাউদ্দিনকে ওই বেকারির মালিক ও অন্য শ্রমিকেরা মারধর করে। এতে তার মৃত্যু হয়। চন্দ্রগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আলাউদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া।তিনি আরও বলেন এই ঘটনায় এখনো মামলা হয়নি।
পোস্টটি যতজন পড়েছেন : ২৩৬
























