ব্রাহ্মণবাড়িয়ায় গাড়িচাপায় এক পথচারীসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার নন্দনপুরে এ দুর্ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার প্রতিবাদে প্রায় ২ ঘণ্টা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। প্রত্যক্ষদর্শী ও র্যাব জানায়, মাদকদ্রব্য বহন করে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা কুমিল্লাগামী একটি পিকআপ ভ্যানকে ধাওয়া করে। পথে নন্দনপুর নামক স্থানে র্যাবের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে উল্টে পড়ে। এসময় ইব্রাহিম নামে এক পথচারী নিহত হন।
আহত ৪ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে আরও একজনের মৃত্যু হয়। পরে এ ঘটনার প্রতিবাদে প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
পোস্টটি যতজন পড়েছেন : 21





















