গতকাল রাজকৌটে ভারতের কাছে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৩/৬ রান করেন বাংলাদেশ।
শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনিং জুটি ভালোই শুরু করেছিল। কিন্তু লিটন দাসের এলোমেলো ব্যাটিংয়ে ওপেনিং জুটি ভাঙ্গে দলের ৬০ রানের মাথায়। লিটন দাস ১৭ রানে ঋষভ পন্তের ভুলে বেচে গেলেও পরে নিজের ভুলে রানআউট হয়ে ২১ বলে ২৯ রান করে ফিরে গেলেন তিনি। মেরেছেন ৪টি বাউন্ডারি। এরপর নাইম শেখ ওয়াশিংটনের বলে মিড উইকেটে বাউন্ডারি খেলতে শ্রেয়াশ আয়ারের হাতে ধরা পড়ে।
মাত্র ১৫ বল ও ২০ রানের মধ্যে মোহাম্মদ নাইম (৩৬), আগের ম্যাচের নায়ক মুশফিক (৪) ও সৌম্য (২০ বলে ৩০) ফিরে গেলে বাংলাদেশের রানের গতি স্থির হয়ে যায়। সৌম্য আউট হওয়ার পর আফিফও দলের ১২৪ রানে ৮ বলে ৬ রান করে ফিরে যান। তবে মাহমুদউল্লাহ কিছুটা চেষ্টা করেও দলকে ১৪২ রানে রেখে ফিরে গেছেন তিনিও ২১ বলে ৩০ রান করে। মাহমুদুল্লাহ ফিরে যাওয়ার পর শেষ দুই ওভারে রান তোলা জন্য মাঠে ছিলেন মোসাদ্দেক হোসেন ও আমিনুল ইসলাম। কিন্তু তারা মাত্র ৯ বলে ৭ রান তোলেন। এতে বাংলাদেশের স্কোর দাড়ায় ২০ ওভারে ১৫৩/৬ রান।
দ্বিতীয় ইনিংসে ১৫৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে ভারতের ওপেনাদের বিস্ফোরক ব্যাটিংয়ে ভালো করে পোড়ালেন বাংলাদেশীদের। রোহিত নিজের ১০০তম টি-টুয়েন্টি ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে ৪৩ বলে ৮৫ রান করেন ছয়টি (৬) ও ছয়টি (৪) মাধ্যমে। তাদের ওপেনিং জুটিতে আসে ১১৮ রান। তখন আর ম্যাচে ফিরে আসার কোন সুযোগ ছিলনা বাংলাদেশের। পরে লোকেশ রাহুল ও আয়ার বাকিটা কাজটা সারেন । এতে সমতায় ফিরে আসেন ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৩/৬ (লিটন ২৯, নাঈম ৩৬, সৌম্য ৩০, মুশফিক ৪, মাহমুদউল্লাহ ৩০, আফিফ ৬, মোসাদ্দেক ৭*, আমিনুল ৫*; চাহার ৪-০-২৫-১, খলিল ৪-০-৪৪-১, সুন্দর ৪-০-২৫-১, চেহেল ৪-০-২৮-২, দুবে ২-০-১২-০, ক্রুনাল ২-০-১৭-০)
ভারত: ১৫.৪ ওভারে ১৫৪/২ ( রোহিত ৮৫, ধাওয়ান ৩১, রাহুল ৮*, শ্রেয়াস ২৪*; মুস্তাফিজ ৩.৪-০-৩৫-০, শফিউল ২-০-২৩-০, আল আমিন ৪-০-৩২-০, আমিনুল ৪-০-২৯-২, আফিফ ১-০-১৩-০, মোসাদ্দেক ১-০-২১-০)।
ফল: ভারত ৮ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রোহিত শর্মা




















