১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা হত্যার কথা স্বীকার করল মিয়ানমার সেনাবাহিনী

বুধবার ঐ ফেসবুক পোস্টে বলা হয়, গ্রামবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারীরা মিলে এ হত্যায়জ্ঞ চালিয়েছে। তবে মৃতদের ‘বাঙালি জঙ্গি’ বলে অভিহিত করেছে তারা৷

‘‘ইনদিন গ্রামের কয়েকজন গ্রামবাসী এবং আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য স্বীকার করেছে যে, তারা ১০ জন বাঙালি জঙ্গিকে হত্যা করেছে৷”

তবে রোহিঙ্গাদের বাঙালি জঙ্গি বলায় আবারো সমালোচনায় পড়েছে মিয়ানমার৷ যুগ যুগ ধরে রোহিঙ্গারা দেশটিতে বাস করে এলেও তাঁরা বাংলাদেশ থেকে যাওয়া ‘অবৈধ অনুপ্রবেশকারী’ বলে চালিয়ে দিচ্ছে মিয়ানমার৷

ফেসবুক পোস্টে আরো বলা হয় নিহত রোহিঙ্গাদের প্রথমে আটক ও পরে হত্যা করা হয়৷

গত ২ সেপ্টেম্বর এই হত্যাকাণ্ড ঘটেছে৷ পরে এই গণকবরটি খুঁজে পাওয়ার পর এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে গত মাসে তদন্ত শুরু করে মিয়ানমার৷সেই তদন্তের প্রেক্ষিতেই এ তথ্য জানানো হলো সেনাপ্রধানের ফেসবুক পোস্টে৷

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে৷ জাতিসংঘ রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযানকে ‘জাতিগত নিধন’ বলে আখ্যা দিয়েছে৷ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা চরম মানবাধিকার লঙ্ঘন প্রমাণ পেয়েছে৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ