৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রেলের অবসরপ্রাপ্ত কর্মচারী ও স্টাফদের বেতন নিয়ে ট্রেনটি সিলেট যায়-রেলপথমন্ত্রী

সারাদেশে সাধারণ ছুটি তথা অঘোষিত লকডাউন চলছে। মানুষকে ঘরে রাখার জন্য যা যা করণীয় তা সরকার করে যাচ্ছে। নিম্নআয়ের মানুষের জন্য খাদ্য নিশ্চিত করা সহ জনগনের সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে সরকার। বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হলে শস্তিমূলক ব্যবস্থাসহ জিরো টলারেন্সে আইন শৃঙ্খলা বাহিনী।

এরই মাঝে ১৮ এপ্রিল শনিবার বিকেলে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে একটি ট্রেন সিলেট যায়। যা নিয়ে প্রশ্ন উঠে বিভিন্ন মহল থেকে, লকডাউন অমান্য করে কিভাবে একটি ট্রেন ঢাকা থেকে সিলেট যায়?

এই বিষয়ে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, রেলের অবসরপ্রাপ্ত কর্মচারী ও স্টাফদের বেতন নিয়ে কিছু সংখ্যক রেলওয়েতে কর্মরত নিরাপত্তাকর্মী  ট্রেনে করে ঢাকা থেকে সিলেট যায়। তবু বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সিলেট রেলওয়ে’র ব্যবস্থাপক খলিলুর রহমান জানান, বেতন-ভাতা নিয়ে ট্রেনটি ঢাকা থেকে রাওনা হয়ে পথিমধ্যে বিভিন্ন স্টেশনে বেতন পৌছে দেওয়ার সময়, আরও কিছু রেলওয়ের লোকজন বগিতে উঠে, যার ফলে ২৪জন লোক নিয়ে ট্রেনটি সিলেট এসে পৌছে। অন্য কোন যাত্রী ট্রেনে করে আসেনি।

রেল সচিব মোফাজ্জেল হোসেন এই বিষয়ে বলেন, এটি কোনো সম্পূর্ণ ট্রেন ছিল না, শুধু ট্রেনের দুইটি বগি ইঞ্জিনের সাথে ছিল। এখানে শুধু রেলের স্টাফরাই ছিল বাইরের লোক ছিল না। ট্রেনটিতে করে আমাদের স্টাফদের বেতন নিয়ে যাওয়া হয়েছিল। ভোলাগঞ্জে রেলের যে পাথর মহল আছে সেখানে কর্মরত কিছু নিরাপত্তা কর্মী ওই ট্রেনে করে গিয়েছে, মাঝপথে তারা ট্রেনটি উঠেছিল তাই লোক বেশী মনে হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ