১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

‘রেডিওথেরাপি মেশিনের জন্য ডিও লেটার দেব’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি মেশিনের জন্য স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের কাছে মেয়র হিসেবে ডিও লেটার দেবেন বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

সিটি করপোরেশন পরিচালিত স্বাস্থ্য বিভাগে ক্যান্সার আক্রান্ত রোগীদের সেবা কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। শুক্রবার সকালে নগরীর রেডিসন ব্লু চিটাগং বে-ভিউতে অনুষ্ঠিত ক্যান্সার বিষয়ক এক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।

ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরি ও এর ঝুঁকি প্রতিরোধে চট্টগ্রামে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক ব্রেস্ট ক্যান্সার সম্মেলন’ আয়োজন করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ ও বিএমএ চট্টগ্রাম শাখা।

অধ্যাপক মোহাম্মদ মোখলেস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএমএ সভাপতি মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ শরীফ, চট্টগ্রাম মেডিক্যাল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. বিশ্বজি‍ৎ দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ক্যান্সার এখন মহামারী রোগের আকার ধারণ করেছে। বাড়ছে ব্রেস্ট ক্যান্সার রোগীর সংখ্যাও। ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্তি পেতে বিশেষজ্ঞ চিকিৎসকদের উপায় বের করতে হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশন নগরবাসীকে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন, নগরীর বাসিন্দাদের স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করে রেডিওথেরাপি মেশিন আনার চেষ্টা করবো। সিটি করপোরেশন সেবাধর্মী প্রতিষ্ঠান। তাই এখানে সুলভমূল্যে সেবা পাবে নগরবাসী।মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের মেধা, মনন ও প্রজ্ঞা নিয়ে কোন প্রশ্ন নেই। সেবার মান বৃদ্ধির জন্য আপনারা এগিয়ে আসবেন।

মেয়র বলেন, ‘চিকিৎসা সেবা একটি মহৎ ও মর্যাদাপূর্ণ পেশা। মানুষের সেবা করার এটাই বড় সুযোগ। আশাকরি আপনারা এ সুযোগ কাজে লাগাবেন।  আপনারা পেশার মাধ্যমেই মানবসেবা করার সুযোগ আছে। যা অন্য কোন পেশায় নেই।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ