রিয়ালে যাচ্ছেন না নেইমার

অবশেষে গুজবের অবসান হল। রিয়াল নাকি নেইমারকে পেতে দারুণভাবে আগ্রহী এমন খবরও বেরিয়েছিল৷ স্পেনের সংবাদপত্রে খবর বেরিয়েছিল বার্সেলোনা ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন নেইমার ৷ কিন্তু সেই  গুঞ্জন-গুজব উড়িয়ে দিয়েছেন বার্সেলোনা ম্যানেজার লুই এনরিকে৷বার্সা ম্যানেজার দাবি করেছেন এগুলো গুজব ছাড়া আর কিছুই নয়৷

এনরিকের  বলেন, “এগুলো গতানুগতিক ফুটবল গুজবের অংশ।”  দলের কোচ এভাবে বলার পরে নেইমারকে নিয়ে আরও গুজব উঠবে বলে মনে হয় না৷ সম্প্রতি ক্লাব ছাড়ার গুঞ্জন-গুজব উড়িয়ে দিয়েছিলেন নেইমারের বাবাও৷ তিনি সাফ জানিয়ে দিয়েছেন নেইমারের রিয়ালে যাওয়ার কোনও সম্ভবনা নেই৷ নেইমারের বাবা বলেন, ‘রিয়াল মাদ্রিদে নেইমার কোনওদিন যাবেন না৷ কারণ ও বার্সেলোনায় ইতিহাস গড়ছে৷’ একইসঙ্গে তিনি বলেন, ‘বার্সা তাঁর চুক্তির মেয়াদ এক বা দুই বছর থাকা পর্যন্ত অপেক্ষা করবে না। ব্রাজিলের ক্লাবগুলোর মতো স্পেনে এত ঝুঁকি নেয় না।”

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ