বাংলাদেশ ব্যাংকের রির্জাভ চুরির ঘটনায় নিউইয়র্ক ফেডারেল রির্জাভ ব্যাংক (ফেড) ও আন্তঃব্যাংক লেনদেনের বৈশ্বিক সংগঠন সুইফট দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক গভর্নর ও গঠিত তদন্ত কমিটির প্রধান ড. ফরাসউদ্দিন আহমদ।
রোববার বাংলাদেশ ব্যাংকের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফিলিপাইনের আরসি ব্যাংকের ওপর চাপ প্রয়োগ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, অর্থ চুরির জন্য পাকিস্তান ও উত্তর কোরিয়া থেকে ম্যালওয়ার তৈরি করা হয়েছিল।তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ও আন্তঃব্যাংক লেনদেনের বৈশ্বিক সংগঠন (সুইফট) দায় এড়াতে পারে না।
রিজার্ভ চুরির ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান হিসেবে তিনি বলেছেন, সুইফট আরটিজিএফের সঙ্গে সংযোগ দেওয়ার ফলে এটি ঘটেছে। সুইফট নিজেই তাদের সার্ভার ২৪ ঘণ্টা চালু রাখার ব্যবস্থা করেছিল। এতে এই অর্থ চুরি হয়ে গেছে। প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দুটি দেশের হ্যাকাররা রিজার্ভ চুরির জন্য বিশেষ একটি ম্যালওয়্যার তৈরি করেছে বলে আমরা জেনেছি। এর মাধ্যমে এই অর্থ চুরি করা সম্ভব হয়েছে। এই ক্ষেত্রে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক (ফেড নিউ ইয়র্ক) দায়িত্বশীল আচরণ করেনি বলেও অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অসতর্কতা, অসাবধানতা, অজ্ঞতা ও দায়িত্বহীনতাকেও দায়ী করেছেন এই সাবেক গভর্নর।




















