‘নিবন্ধন না করলে ১ জুন থেকে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে সিম’

ডাক ও টে‌লি‌যোগা‌যোগ প্র‌তিমন্ত্রী তারানা হা‌লিম বলেছেন,৩১ মের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন না করলে ১ জুন থেকে তা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে ।৩১ মের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন না করলে ১ জুন থেকে তা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

আজ রবিবার সচিবাল‌য়ে কলড্রপ বিষ‌য়ে মোবাইল ফোন অপা‌রেটর‌দের প্র‌তি‌নি‌ধি‌দের সঙ্গে বৈঠকে শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ৩১ মের পর রিম-সিম আর রি-ভেরিফিকেশন হবে না। অনিবন্ধিত সিম ৩১ মে-র পর ২ মাস পর্যন্ত বন্ধ থাকবে। এরপর ওই গ্রাহক যদি ওই সিম নিবন্ধন করতে চান, তাহলে ওই গ্রাহককে অগ্রাধিকার দেয়া হবে। এ পর্যন্ত ৯ কোটি ৪০ লাখ সিম নিবন্ধন হয়েছে বলেও জানান তারানা হালিম।

এ পর্যন্ত ৯ কোটি ৪০ লাখ সিম নিবন্ধন হয়েছে বলেও জানান তারানা হালিম।

কলড্রপ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্র‌তি‌দিন এক‌টির বে‌শি কলড্রপ হ‌লে দ্বিতীয় মি‌নিট থে‌কে ক্ষ‌তিপূরণ পা‌বেন গ্রাহকরা। এক‌টির বিপরী‌তে গ্রাহক‌দের এক মি‌নিট ক‌রে কল ফেরত দেওয়া হ‌বে। মোবাইল অপারেটরদের টাওয়ারের দ্বারা যদি বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হতে হয়, তবে সেই টাওয়ার থাকবে না বলেও ঘোষণা দেন প্রতিমন্ত্রী। তা ছাড়া ইন্টারনেটের দাম কমানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সে হিসেবে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় থাকল আর মাত্র ১৬ দিন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ