বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুই ক্যারিবিয়ান রাসেল-নারিনকে দলে ভেড়ালো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে শেষ দিকে পাকিস্তানের ক্রিকেটারদের সার্ভিস পাবে না কুমিল্লা। আর তাই পাকিস্তানের ক্রিকেটারদের পরিবর্তে এই দুই ক্যারিবিয়ান ক্রিকেটারদের দলে ভেড়ালো কুমিল্লা।
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি-২০) ছেড়ে সোমবার (৬ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। আইএলটি-২০তে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। দলের নেতৃত্বে ছিলেন সুনীল নারিন। টুর্নামেন্টে সুবিধা করতে পারেনি দলটি। মাত্র ১টি ম্যাচ জিততে পেরেছে আবুধাবি নাইট রাইডার্স।
অন্যদিকে, এবারের বিপিএলে আগেই প্লে অফ নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
























