সরকারি চাকরি জীবীদের পর এবার বেতন বাড়ল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা, সংসদ সদস্য, স্পিকার-ডেপুটি স্পিকার এবং বিচারপতিদের।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং বিচারপতিদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ করে রেম্যুনারেশন অ্যান্ড পিভিলেজ সংশোধন আইন-২০১৫ মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। এটি কার্যকর হলে তাদের সবার সম্মানী ও সুযোগ সুবিধা বাড়বে।[review]
বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি জানান, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিচারপতি ও এমপিদেরও সম্মানী বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 14





















