৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রামগড়ে রাজস্ব খাতের আওতায় মাছের পোনা অবমুক্তকরন

মোঃ নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: সরকারের রাজস্ব খাতের পোনামাছ অবমুক্তকরন কর্মসূচীর আওতায় রামগড় উপজেলায় খাস ও সরকারী, আধাসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সমবায় সমিতির নিয়ন্ত্রনাধীন ও মালিকানাধীন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরন ২০১৭ এর উদ্বোধন করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-মামুন মিয়া।

রামগড় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে লেক প্রাঙ্গনে মঙ্গলবার সকালে বিভিন্ন প্রতিষ্ঠান ও মৎস্যচাষীদের মাঝে মাছের পোনা বিতরন করা হয়। এসময় খাগড়াছড়ি জেলা মৎস্য অফিসার মোঃ আবদুল রউফ, রামগড় উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি দক্ষিনাঞ্চল প্রেসক্লাবের সভাপতি মোঃ নিজাম উদ্দিন, রামগড় পৌরসভার কাউন্সিলর মোঃ বাদশা মিয়া, মোঃ আবুল কাসেম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ শামীম সহ জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথীরা রামগড় লেকে মাছের পোনা অবমুক্ত করেন।

রামগড় উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, এই কর্মসূচীর আওতায় ৩০৫ কেজী পোনা বিতরন ও অবমুক্ত করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ