মো: নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
জেলার রামগড়ে এলাকাবাসীর সহযোগীতায় চোরাই ৫ গরুসহ এক চোরকে আটক করেছে রামগড় থানা পুলিশ।
শনিবার ভোর ৫টায় তৈচালা পাড়া হেলিপ্যাড সংলগ্ন এলাকায় অপরিচিত একজন লোককে ৫টি গরু নিয়ে গুরাগুরি করতে দেখে এলাকার লোক জনের সন্দেহ হলে নোয়াখালি জেলার লক্ষীপুর থানার কালীভিত্তি গ্রামের মৃত তোফায়েল এর ছেলে সুমন (২৭) কে ৫টি গরুসহ হাতে নাতে আটক করে পুলিশকে খবর দেয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানায়, এলাকাবাসীর সহযোগীতায় ৫টি গরু উদ্ধারসহ ১ যুবক রামগড় থানার আটক রয়েছে। তার বিরুদ্ধে গরুচুরির মামলা দায়ের করা হয়েছে। আটককৃত যুবক জানায় নুরুল ইসলাম নামে এক লোকের সহযোগীতায় গরুগুলি চুরি করে ফেনী থেকে মাহেন্দ্র পিকাপ গাড়ীযোগে রামগড়ে বিক্রীর উদ্দেশ্যে নিয়ে আসা হয়।
পোস্টটি যতজন পড়েছেন : 1






















