মহিউদ্দিন চৌধুরীর রোগমুক্তি কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের খতম ও মিলাদ মাফিল

সাবেক মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. মির্জা কাছির উদ্দিন ও কার্যকরী সংসদের সদস্য ওমর ফারুকের আশু রোগমুক্তি কামনায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে অদ্য ১৮ নভেম্বর শনিবার সকাল ১০টায় আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয়ে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা মফিজুর রহমান, সহ-সভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী, এড. সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী চেমন আরা তৈয়ব, সাংগঠনিক সম্পাদক এড. জহির উদ্দিন, বাবু প্রদীপ দাশ, দপ্তর সম্পাদক আলহাজ্ব আবু জাফর, শ্রম সম্পাদক খোরশেদ আলম, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বোরহান উদ্দিন এমরান, সমাজকল্যাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, আওয়ামীলীগ নেতা ছৈয়দুল মোস্তফা রাজু, নাছির আহমদ, দেবব্রত দাশ, বিজন চক্রবর্ত্তী, এস. এম জাহাঙ্গীর, মোস্তাক আহমেদ আঙ্গুর, মো. মুছা, মাহবুবুর রহমান শিবলী, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, এস.এম ছালেহ, মাস্টার সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জোবায়ের, শফিউল আজম শেফু, আইয়ুব বাবুল, ছাত্রনেতা রাশেদুল আরেফিন জিসান, সাধারণ সম্পাদক আবু তাহের, আবদুল্লাহ আল মামুন, শোয়েবুর রহমান রিপন, ইফতেখার আহমদ, মঞ্জুর আহমদ, কৃষকলীগ নেতা ইঞ্জিনিয়ার আবুল কাশেম, আবদুল মুনাফ ও আলমগীর খান প্রমুখ।
কোরআন খতম ও মিলাদ মাহফিল শেষে অসুস্থ নেতৃবৃন্দের দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ ্আরিফুর রহমান।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ