১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী কিংসের রাজপুত্র হল কাটার বয় ফিজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী কিংসের হয়ে এবার খেলবেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। বেশিরভাগ খেলোয়াড়কে ধরে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো প্লেয়ার ড্রাফটের উত্তেজনা কমিয়ে দিয়েছিল আগেই। শনিবার দুপুরে বিপিএলের পঞ্চম আসরের ড্রাফটে মূল আকর্ষণ ছিলেন মুস্তাফিজই।

সাত আইকন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি কিন মুর্তজা, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার ও সাব্বির রহমানকে আগেই বেছে নিয়েছে সাত দল। আইকন হিসেবে বরিশাল বুলস নিয়েছিল মুস্তাফিজকেও। তবে আর্থিক অব্যবস্থাপনার দায়ে বরিশালের ফ্র্যাঞ্চাইজিকে নিষিদ্ধ করায় আবার প্লেয়ার্স ড্রাফটে আসেন মুস্তাফিজ। ড্রাফটে একমাত্র ‘এ‍’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার ছিলেন তিনি।

ড্রাফটের শুরুতেই নির্ধারিত কে পাবেন মুস্তাফিজকে। প্রথমেই লটারি করে ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রম ঠিক করা হবে। লটারিতে প্রথম হওয়া রাজশাহী কিংস সবার আগে সুযোগ পেয়ে মুস্তাফিজকে নেয়।
আগামী ২ নভেম্বর শুরু হবে পঞ্চম বিপিএল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ