রাজধানীর কল্যাণপুরে বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বস্তিবাসীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সিটি করপোরেশনের পক্ষ থেকে বস্তি উচ্ছেদ করতে গেলে পুলিশের সঙ্গে বস্তিবাসীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
বস্তির বাসিন্দারা সংগঠিত হয়ে প্রতিরোধ তৈরি করেছেন। তারা কর্তৃপক্ষ ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছেন। অপরদিকে, পুলিশও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
পোস্টটি যতজন পড়েছেন : 16
























