রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
বুধবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাভার্ডভ্যান চালক মুনির। তার বাড়ি ঝিনাইদহ জেলায় ও সহকারী ভদ্রের বাড়ি বরিশালে। তারা দুজন হারভেস্ট পাওয়ারসেট কোম্পানিতে চাকরি করতেন।
রূপনগর থানার ওসি (তদন্ত) শাহীন ফকির জানান, সকালে হারভেস্ট পাওয়ারসেট কোম্পানির একটি কাভার্ডভ্যান গাজীপুরের দিকে যাচ্ছিল। পথে রূপনগর বেড়িবাঁধে ওই কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীতমুখি একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও সহকারী নিহত হন।
নিহতরা ওই কোম্পানির কর্মচারী বলে জানান ওসি।
পোস্টটি যতজন পড়েছেন : ২৯৫
























