রাজধানীতে ছিনতাইকারী আটক

র্যাব রাজধানীর কারওয়ান বাজার এলাকার ছিনতাইকারী মো. সাগর ওরফে মামা সাগরকে আটক করেছে । এ সময় আটক করা হয় তার সহযোগী সাদ্দামকেও । র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান জানান তাদের গতকাল রবিবার রাতে আটক করা হয় ।

মিজানুর রহমান জানান, সাগর কারওয়ান বাজার এলাকার অস্ত্রধারী শীর্ষ ছিনতাইকারী। রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভালবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ