রাঙামাটিতে সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে জেলার সুখীনীলগঞ্জ পুলিশ লাইনে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, অসতর্কতাবশত এই ঘটনা ঘটেছে।
রাঙামাটির সুখীনীলগঞ্জ পুলিশ লাইনে সহকর্মীর গুলিতে পূর্ণ বড়ুয়া নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। পুলিশের দাবি, অসতর্কতাবশত এই ঘটনা ঘটেছে। রাঙামাটির পুলিশ সুপার (এসপি) সাঈদ তারিকুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, দুপুর বেলা ১২টার দিকে রাঙামাটির নতুন পুলিশ লাইন সুখীনীলগঞ্জে সৌরভ বড়ুয়ার হাতে থাকা বন্দুক থেকে গুলি বের হয়ে পূর্ণ বড়ুয়ার শরীরে বিদ্ধ হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত পূর্ণ বড়ুয়া এবং যার বন্দুক থেকে গুলি বেরিয়েছে সৌরভ বড়ুয়া উভয়ের বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানা গেছে।
পোস্টটি যতজন পড়েছেন : 17






















