১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রফতানি ৯.২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে

গত অর্থবছরে রফতানি আয় ছিল ২ হাজার ৫৩০ কোটি ৩২ লাখ ৫০ হাজার ডলার।এদিকে ২০১৫-১৬ অর্থ বছরের প্রথম ১০ মাসে (জুলাই-২০১৫ থেকে এপ্রিল-২০১৬) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময়ে বাংলাদেশের রফতানি আয় হয়েছে ২ হাজার ৭৬৩ কোটি ৭২ লাখ ২০ হাজার ডলার।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রফতানির সবচেয়ে বড় খান নিটওয়্যার থেকে আয় হয়েছে ১ হাজার ৭৩ কোটি ৭৪ লাখ ৬০ হাজার ডলার এবং ওভেনখাত থেকে আয় এসেছে ১ হাজার ১৮৯ কোটি ৯৩ লাখ ৮০ হাজার ডলার।

ইপিবি’র তথ্যানুযায়ী, গত এপ্রিল মাসে ২৬৭ কোটি ১০ লাখ ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে রফতানি আয় হয়েছে ২৬৮ কোটি ২০ লাখ ৫ হাজার ডলারের পণ্য। গত অর্থবছরের এপ্রিলে এ পরিমান ছিল ২৩৯ কোটি ৮৫ লাখ ডলার।

এছাড়া গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে কেমিক্যাল পণ্যে রফতানি বেড়েছে ৬ দশমিক ১৬ শতাংশ, চামড়া ও চামড়া জাত পণ্যে ০ দশমিক ৭০ শতাংশ, পাট ও পাটজাত পণ্যে ০ দশমিক ৭৮ শতাংশ, বিশেষায়িত বস্ত্র খাতে ৩ দশমিক ৯৩ শতাংশ, ইঞ্জিনিয়ারিং পণ্যে ১৭ দশমিক ১৯ শতাংশ এবং ফার্নিচার খাতে বেড়েছে ১৯ দশমিক ৩৫ শতাংশ।
তবে এ সময়ে রফতানি কমেছে হিমায়িত খাদ্যে ১০ দশমিক ৮২ শতাংশ, কৃষি পণ্যে ৭ দশমিক ৫২ শতাংশ, প্লাস্টিক পণ্যে ১২ দশমিক ৭২ শতাংশ, সিরামিক পণ্যে ১৩ দশমিক ৮২ শতাংশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ