আজ ইন্দোরে ভারত বিরুদ্ধে দুই ম্যাচ টেষ্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশীপ যাত্রা শুরু করে বাংলাদেশ।
সাকিব-তামিম বিহীন এ মিশনে যেন ভারত জয়ের এক কাব্য লিখতে মাঠে নামেন মুমিনুল , মাহমুদুল্লাহ ও মুশফিকরা। তাও আবার টেষ্টে শীর্ষে থাকা এক দলের বিরুদ্ধে।
ইন্দোরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ।
দিনের শুরুতে প্রথম দুই ওভারে কোন রানও নিতে পারেনি বাংলাদেশ। পরে ছয় ওভারে সিপ্লে রাহেনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের দিকে পা বাড়ান বাংলাদেশের ( ইমরুল কায়েস ) প্রথম উইকেট । পরের ওভারে দলে কোন রান যোগ না হতে হারিয়ে বসে দ্বিতীয় উইকেট ( সাদমান)। অর্থাৎ বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে ১২/২ রান।
এরপর লড়াইয়ের চেষ্টা চালান তিনে নামা মুমিনুল হক ও চারে নামা মোহাম্মদ মিঠুন। তারা দুজনে একটু একটু এগোলে ধাক্কা লাগে আরেকটা। তখন হারায় দলের তৃতীয় উইকেট। মানে সামির অসাধারণ এক ডেলিভারিতে মিঠুন ফিরলেন মাত্র ৩৬ বল খেলে ১২ রান করে। লাঞ্চ বিরতির আগে বাংলাদেশের ৫ উইকেট হতে পারত যদি মুমিনুল ও মুশফিক নিজেদের ব্যক্তিগত ৩ রানের মাথায় জীবন না পেত। তাদের এক অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৩২ রান। অর্থ্যাৎ লাঞ্চের বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ৩ উইকেটে ৬৩।
লাঞ্চ বিরতি শেষে এই জুটি উপর ভর করে বাংলাদেশ ৩৪ ওভারে ৩ উইকেটে ৮৮ রান করেন। মুমিনুল খেলছেন ৭১ বলে ৩০ রান, মুশফিক ৫৫ বলে ৩০ রান।
এরপর হঠাৎ বাংলাদেশ পথ হারিয়ে ফেলল। দলের ৯৯ রানের মাথায় ৮০ বলে ৩৭ রান করে বোল্ড হলেন মুমিনুল। সাথে ভাঙল মুশফিকের সঙ্গে গড়া চতুর্থ উইকেট ৬৮ রানের জুটি।
বিপদে পড়া বাংলাদেশকে রক্ষা করতে ক্রিসে আসে মাহমুল্লাহ। একটা সিঙ্গেলে নেয় দলকে স্পর্শ করান তিন অঙ্কের ঘরে।
আবার! জীবন পেলেন মুশফিক নিজের করা ১৫ রানের মাথায়। আর অন্য দিকে ৭ রানে জীবন পেলেন মাহমুদউল্লাহও। তখন ৪৪ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১১০। এই পযর্ন্ত তিনটি ক্যাচ ছেড়ে দিল রাহানে। বেচে গেল বাংলাদেশ। কিন্তু এ বাঁচা শেষ বাঁচা নয়। ৭ রানে জীবনে পেয়েও নিজের ১০ রানে আউট হলেন মাহমুল্লাহ। বাংলাদেশ হারায় ১১৫ রানে ৫ উইকেট। তখন প্রদীপ প্রায় নিভু নিভু বলতে পোরাটা নিভে গেছে বললে চলে। এরপর থামল মুশফিকও ব্যক্তিগত ৪৩(১০৫) রান করে। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৪০ রান।
তারপর আসা যাওয়ার মধ্যে বাকী ৪ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১৫০/১০ (৫৮.৩)
ভারতের প্রথম ইংনিসে ব্যাট করতে নেমে দলের ৭তম ওভারে আবু যায়েদের ৩.২ বলে রোহিত শার্মা লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরেন। তারপর মায়াঁক আগারওয়াল ও চেতেশ্বর পূজারা মিলে দিনের বাকী ওভার গুলো শেষ করেন। ভারতের সংগ্রহ ৮৬/১ রান এবং তারা পিছিয়ে ৬৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৫৮.৩ ওভারে ১৫০/১০ (সাদমান ৬, ইমরুল ৬, মুমিনুল ৩৭, মিঠুন ১৩, মুশফিক ৪৩, মাহমুদউল্লাহ ১০, লিটন ২১, মিরাজ ০, তাইজুল ১, আবু জায়েদ ৭ , ইবাদত ২ ; ইশান্ত ১২-৬-২০-২, উমেশ ১৪.৩-৩-৪৭-২, শামি ১৩-৫-২৭-৩, অশ্বিন ১৬-১-৪৩-২, জাদেজা ৩-০-১০-০)।
ভারত ১ম ইনিংস: ২৬ ওভারে ৮৬/১ (মায়াঁক আগারওয়াল ৩৭* , রোহিত শর্মা ৬, চেতেশ্বর পূজারা ৪৩* ইবাদত হোসেন ১১-২-৩২-০, আবু জায়েদ ৮-০-২১-১, তাইজুল ইসলাম ৭-০-৩৩-০)




















