রংপুরে নির্মাণাধীন একটি ভবন থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শহরের গুপ্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, নির্মাণাধীন একটি চারতলা ভবনের সানশেডে কাজ করছিলেন জহুরুল ইসলাম নামে ওই নির্মাণ শ্রমিক। হঠাৎ করেই সানশেডটি ভেঙ্গে গেলে, জহুরুল ইসলাম নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
এদিকে, ত্রুটিপূর্ণ নির্মাণ কাজের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর।
পোস্টটি যতজন পড়েছেন : ৩০৪
























