যেখানে সেখানে মলত্যাগ করলে সরকারি চাকরি থেকে বঞ্চিত

যেখানে সেখানে মলত্যাগ রোধে সরকার নানা প্রচারমূলক ব্যবস্থা নিয়েছে। ঘরে ঘরে শৌচাগারের মতো রয়েছে সরকারি নানা প্রকল্পও। তবে এবার খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করতে অভিনব পন্থা নিল ভারতের হরিয়ানা সরকার। সরকারের সিদ্ধান্ত, খোলা জায়গায় মলত্যাগ যাঁরা করবেন তাঁদের জন্য বন্ধ সরকারি চাকরির দরজা।

গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করে হরিয়ানা সরকার জানিয়ে দিয়েছে, খোলা জায়গায় মলত্যাগ করলে সরকারি চাকরি থেকে বঞ্চিত হতে হবে।

কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযানকে সফল করতেই হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সরকারি এক আধিকারিক জানিয়েছেন, এবার থেকে চাকরিপ্রার্থীদের আবেদনের সময়ই লিখিত জানাতে হবে যে, তাঁরা খোলা জায়গায় মলত্যাগ করেন না।

অ্যাডিশনাল ডেপুটি কমিশনার তথা  DRDA-এর CEO প্রভজ্যোৎ সিং জানান, স্বচ্ছতা নিয়ে কেন্দ্রের নির্দেশ পালন করতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ