খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরে সরকার সফল হয়েছে। তিনি বলেন, বিভিন্ন মহলের প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা সত্ত্বেও নির্বাচনী এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন খাদ্যমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, এখনও একাত্তরের মীমাংসিত ইস্যুকে ঘোলাটে করার চেষ্টা করছে বিএনপি।
সংযুক্ত আরব আমিরাত স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা আবু কাওসার।
প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।
পোস্টটি যতজন পড়েছেন : 10





















