যুক্তরাষ্ট্রের মিশিগানে গোলগুলিঃ নিহত ৬

fireঅজ্ঞাতনামা বন্দুকধারীররা মিশিগানের রাস্তায় ব্যাপক গোলাগুলি করেছেন বলে খবর পাওয়া গেছে।গুলিতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে বন্দুকধারী এখনো ধরা যায়নি এবং যথেচ্ছ ভাবে রাস্তায় গুলি করছে।

মিশিগানের কালামাজু কাউন্টির আন্ডার শেরিফ পল মাটিয়াস বলেন, শনিবার রাতে আমাদের কাউন্টিতে বেশ কয়েকটি গোলাগুলি হয়েছে। মনে হচ্ছে একটি অপরটির সঙ্গে সংযুক্ত, একাধিক মানুষ এই গোলাগুলিতে নিহত হয়েছে। একটি টেলিভিশন চ্যানেলকে তিনি জানিয়েছেন কমপক্ষে ৬ জন মানুষ নিহত হয়েছে। এর মধ্যে চারজন একটি রেস্টুরেন্টে এবং দুইজন একটি গাড়ির দোকানের সামনে। আততায়ীকে এখনো ধরা যায়নি বলে জানা গেছে।

তবে ধারণা করা হচ্ছে হামলাকারী ৫০ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ