যুক্তরাজ্য থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গতকাল এক বিবৃতিতে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দলটি।
দেশে ফেরার পর তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল (শুক্রবার) দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান।
দলের সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিপরীতে তার নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল। এ অবস্থায় তার নিরাপত্তা জোরদার করার তাগিদ দেয়া হয়।
পোস্টটি যতজন পড়েছেন : 9
























