ইউক্রেনের খাদ্যপণ্যে নিষেধাজ্ঞা আরোপ করবে মস্কো

২০১৬ সালের পহেলা জানুয়ারি থেকে ইউক্রেনের খাদ্যপণ্যে নিষেধাজ্ঞা আরোপ করবে মস্কো।

সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী এলেক্সেই উলিকেভ।

তিনি আরো জানান, ইউক্রেনের কিছু পণ্যে আরোপ করা হবে শুল্ক। কারণ ইউক্রেন এখন আর স্বাধীন রাষ্ট্রগুলোর কমোনওয়েলথ সংগঠনের সদস্যভুক্ত নয়।

বে ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনেই ইৎসেনিউক জানিয়েছেন, আরো নিষেধাজ্ঞা আরোপ করা হলে ২০১৬ সালে রফতানি পণ্যে ৬০ লাখ ডলার লোকসান হবে কিয়েভের।

মূলত ক্রিমিয়া ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের পরই ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ শুরু করে মস্কো।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ