ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মেহারবাড়ীতে আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, ওই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাককে নেত্রকোনা থেকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয় এবং ১৩ জন আহত হয়।
সূত্র জানায়, আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর সেখানে আরো ৫ জন মারা যায়।
পোস্টটি যতজন পড়েছেন : 13
























