২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ম্যানইউ নিশ্চিত করলো ইউরোপা লিগ

আগেই চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল । সরাসরি ইউরোপা লিগে খেলা নিয়ে শঙ্কায় ছিল। তবে প্রিমিয়ার লিগের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড সে যাত্রায় ভালো ভাবেই পার পেয়ে গেছে । রুনি-মার্শিয়ালরা পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়ে ইউরোপা লিগের গ্রুপ পর্বে খেলা নিশ্চিত করেছে ।  

নিরাপত্তার শঙ্কায় রোববারের পরিবর্তে গতকাল মঙ্গলবার রাতে ঘরের মাঠে খেলতে নামে দুই দল। ম্যাচের ৪৩ মিনিটে প্রিমিয়ার লিগে ইংলিশ স্ট্রাইকার রুনির শততম গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। অন্তনি মার্শিয়ালের বাড়ানো বল প্রথম শটেই জালে জড়ান ইংলিশ এই তারকা। গোলে ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় রুনিরা।    

বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে রুনি-মার্শিয়ালরা। ম্যাচের ৫৪মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো, কিন্তু ইংলিশ মিডফিল্ডার মাইকেল ক্যারিকের শট ক্রসবারে লাগলে হতাশ হতে হয় সমর্থকদের। ৭৩ মিনিটে একুয়েডরের মিডফিল্ডার আন্তোনিও ভালেন্সিয়ার পাস থেকে ব্যবধান বাড়ান ফরাসি ফরোয়ার্ড মার্শিয়াল। আর ৮৭তম মিনিটে জয় নিশ্চিত করা গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার অ্যাশলে ইয়ং। আর শেষ দিকে ইংলিশ ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের আত্মঘাতী গোলে বোর্নমাউথের হারে ব্যবধান কমে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ