জামায়াত নেতা্ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা রিভিউ আবেদন শেষ হয়েছে। আদেশ কাল।
প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চে যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনায় (রিভিউ) আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আবেদন শুনানি শেষ হয়। বুধবার রায়ের দিন ধার্য করেছে সর্বোচ্চ আদালত। আজ মঙ্গলবার সকালের কার্যতালিকা অনুসারে মুজাহিদের আবেদন শুনানি হয়।
সেখানে আরো রয়েছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মুজাহিদের রিভিউ পিটিশনের পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।
পোস্টটি যতজন পড়েছেন : 16
























